ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় দেশপ্রেমিক জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না—সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণাও দেন তিনি।

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

বৈশাখী টেলিভিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাজধানীর বনানীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নিরাপত্তার জন্য ভবনের ছাদে আশ্রয় নিয়ে ফেসবুক লাইভে উদ্ধারের আকুতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাংবাদিকেরা। অবরুদ্ধ কর্মীরা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ‘ঐতিহ্যের হাট ২০২৬’

৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি, খাবার ও স্থানীয় পণ্যের সমাহারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘ঐতিহ্যের হাট ২০২৬’। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বাস্তব অভিজ্ঞতা, স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং এবং বাংলাদেশের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবে ছিল পণ্য প্রদর্শনী, বিক্রি ও সাংস্কৃতিক পরিবেশনা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি

জাতীয়

আরও

রাজনীতি

আরও

আন্তর্জাতিক

আরও
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। একটি জাহাজের পেছনের অংশ এবং অন্যটির ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঘটনায় বিশ্ব জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

১৩ কোটি মুসলিম ভোটার বাদ দিয়েছে ভারত: যুক্তরাষ্ট্র

১৩ কোটি মুসলিম ভোটার বাদ দিয়েছে ভারত: যুক্তরাষ্ট্র

মিয়ানমারের গণহত্যার রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বললেন ভলকার তুর্ক

মিয়ানমারের গণহত্যার রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বললেন ভলকার তুর্ক

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আইসিজের দেওয়া ঐতিহাসিক রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার ‘টার্নিং পয়েন্ট’ আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

কলকাতা ও শিলিগুড়িতে ৩০ নভেম্বরের পর বন্ধ হচ্ছে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র

ডিইউ ডিজিটাল গ্লোবালের সঙ্গে চুক্তি নবায়ন না করায় ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র বন্ধ হচ্ছে।

কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। বাঁ পাশের কুঁচকিতে চোটের কারণে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৮০ কারখানায় ছুটি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় আবারও উত্তেজনা। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত পড়ুন প্রতিবেদনে।

বৈশাখী টেলিভিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাজধানীর বনানীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নিরাপত্তার জন্য ভবনের ছাদে আশ্রয় নিয়ে ফেসবুক লাইভে উদ্ধারের আকুতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাংবাদিকেরা। অবরুদ্ধ কর্মীরা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

বৃষ্টিভেজা সন্ধ্যায় দুই আয়োজনে শেখ সাহেদকে স্মরণ, গানে-কথায় আবেগের মিলন

বৃষ্টিভেজা সন্ধ্যায় রাজধানীর পরীবাগ ও বাংলামোটরে দুটি স্মরণানুষ্ঠানে গানে, কথায় ও স্মৃতিচারণে স্মরণ করা হলো প্রয়াত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীকে। বন্ধু, সহশিল্পী, কবি, লেখক ও অনুরাগীদের আবেগঘন উপস্থিতিতে শোকের সন্ধ্যা হয়ে ওঠে তাঁর জীবন, গান ও বন্ধুত্ব উদযাপনের মিলনমেলা।

ধামরাই প্রেসক্লাবের সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন শামীম খান

ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি মো. শামীম খান। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন প্রার্থী।

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

পাবনার বেড়া পৌর এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। শনিবার বৃশালিখায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। উত্তেজনায় বন্ধ রয়েছে বাজারের অধিকাংশ দোকানপাট, আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা।

কৃতী ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’-এ মেধা, নৈতিকতা, দেশপ্রেম ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

খেলা

আরও

বিনোদন

আরও