দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপির নতুন সম্ভাবনা
দুবাইয়ের শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন আনসার-ভিডিপির সদস্যরা। ট্রান্সগার্ড গ্রুপে নিয়োগের লক্ষ্যে ১৩৯ প্রশিক্ষিত সদস্যের মধ্য থেকে প্রথম ধাপে ১০০ জন নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে দক্ষ জনশক্তি রপ্তানি, স্বচ্ছ নিয়োগ ও নিরাপদ অভিবাসনে এগিয়ে যাচ্ছে বাহিনী।