জাতীয়

বাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত, এক বছরে ঘাটতি ৭৮৬ কোটি ডলার
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৭৮৬ কোটি মার্কিন ডলার! ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে ৯৬২ কোটি ডলারের পণ্য আমদানি করলেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি হয়েছে মাত্র ১৭৬ কোটি ডলারের। জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশাল এই বাণিজ্য ঘাটতি কমাতে কী উদ্যোগ নিচ্ছে সরকার?

রমজানে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
রমজান উপলক্ষে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার। কমেছে কমলা ও আপেল আমদানির মোট করভারও।

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট
ভোলার পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-৩ গ্যাসকূপে ড্রিল স্টেম টেস্ট শুরু হয়েছে। প্রাথমিক হিসাবে কূপটি থেকে দৈনিক ২২–২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।

জলবায়ু অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে ইইউর সহযোগিতা চাইলেন পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
