সারাদেশ

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট
ভোলার পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-৩ গ্যাসকূপে ড্রিল স্টেম টেস্ট শুরু হয়েছে। প্রাথমিক হিসাবে কূপটি থেকে দৈনিক ২২–২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কালিয়াকৈরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কাজে যোগ দিতে এসে ফিরে যাচ্ছেন শ্রমিকরা। অনিশ্চয়তায় হাজারো শ্রমিক ও তাদের পরিবার।

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট, ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা
পাঁচ দফা দাবিতে সোমবার ১৬ নভেম্বর ভোর ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। বন্ধ থাকতে পারে বাস, মিনিবাস ও মাইক্রোবাস চলাচল।
