৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুল হকের
আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪ জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার চালুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা নিয়ে জেলা পর্যায়ে বছরজুড়ে ক্রীড়া আয়োজনের পরিকল্পনা সরকারের।