কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। বাঁ পাশের কুঁচকিতে চোটের কারণে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।