ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ৪ কোটি ১০ লাখ পরিবার
পর্যায়ক্রমে ৪ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা সরকারের। ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখের বেশি পরিবারের তথ্য সংগ্রহ হয়েছে।
ডিসেম্বরের মধ্যে পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার। চলতি অর্থবছরে নতুন ৪০ লাখ নারীকে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।