ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট সংলগ্ন সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালিয়ে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা সরিয়েছে গণপূর্ত বিভাগ।
সরকারি জমি দখলমুক্ত করে মিনিপার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে গণপূর্ত বিভাগ। প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।