মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুকসহ দুইজন আটক হয়েছেন। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে তাদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র দুটি জব্দ করা হয়।