বিপুল ভোটে জাতিসংঘে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব
জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ, বিপক্ষে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, মানবিক সহায়তা, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।