কৃতী ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’-এ মেধা, নৈতিকতা, দেশপ্রেম ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।