হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। একটি জাহাজের পেছনের অংশ এবং অন্যটির ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঘটনায় বিশ্ব জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।