সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসায় অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলায় তার বিরুদ্ধে আইনগত বিষয় যাচাই করছে পুলিশ।