ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Prothom Kotha
আইন-আদালত

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

নিজস্ব প্রতিবেদক: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। সেখানে তিনি পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলাসহ অন্যান্য আইনগত বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুনভিডিওবার্তার পর সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ভিডিওবার্তার পর সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত, তিনি সরকারের শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।