৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ‘ঐতিহ্যের হাট ২০২৬’
৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি, খাবার ও স্থানীয় পণ্যের সমাহারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘ঐতিহ্যের হাট ২০২৬’। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বাস্তব অভিজ্ঞতা, স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং এবং বাংলাদেশের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবে ছিল পণ্য প্রদর্শনী, বিক্রি ও সাংস্কৃতিক পরিবেশনা।