রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রথম ইউনিট থেকে ৩০০–৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালুর লক্ষ্যে এগোচ্ছে কর্তৃপক্ষ।