টেকনাফে এপিবিএন-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত মো. আলম (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পে এ অভিযান চালানো হয়।