নাশকতায় অর্থদাতা ও পরিকল্পনাকারীদের নাম পেয়েছে গোয়েন্দারা
রাজধানীতে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় অর্থদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের কয়েকজনের নাম পেয়েছে গোয়েন্দারা। তাদের কেউ বিদেশে, কেউ ঢাকায় আত্মগোপনে রয়েছেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগেও কয়েকজনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। চলছে গ্রেপ্তার অভিযান।