এসএসসিতে বোর্ডপ্রতি সেরা ১০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী পাবে ল্যাপটপ
এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের জন্য সুখবর। বোর্ডপ্রতি সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে প্রথম ধাপে ১ হাজার ১০০ জনকে এবং সমান নম্বরধারীদের বিবেচনায় অতিরিক্ত ৪০০ জনসহ মোট দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার। ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ল্যাপটপ বিতরণের পরিকল্পনা রয়েছে।