বৈশাখী টেলিভিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ
রাজধানীর বনানীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নিরাপত্তার জন্য ভবনের ছাদে আশ্রয় নিয়ে ফেসবুক লাইভে উদ্ধারের আকুতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাংবাদিকেরা। অবরুদ্ধ কর্মীরা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।