বৃষ্টিভেজা সন্ধ্যায় দুই আয়োজনে শেখ সাহেদকে স্মরণ, গানে-কথায় আবেগের মিলন
বৃষ্টিভেজা সন্ধ্যায় রাজধানীর পরীবাগ ও বাংলামোটরে দুটি স্মরণানুষ্ঠানে গানে, কথায় ও স্মৃতিচারণে স্মরণ করা হলো প্রয়াত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীকে। বন্ধু, সহশিল্পী, কবি, লেখক ও অনুরাগীদের আবেগঘন উপস্থিতিতে শোকের সন্ধ্যা হয়ে ওঠে তাঁর জীবন, গান ও বন্ধুত্ব উদযাপনের মিলনমেলা।