মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধের চেষ্টা
মজুরি বৃদ্ধি ও মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো দ্রুত কার্যকরের দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর। মঙ্গলবার সকালে নাওজোড়, ভোগড়া বাইপাস ও তেলিপাড়ায় শ্রমিকদের বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।