দুই বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য অন্তত ৫০ হাজার বিনামূল্যে ছানি অপারেশন, ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা এবং ৩ থেকে ৪ লাখ মানুষকে চশমা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।