#চট্টগ্রাম বন্দর
ট্যাগ অনুযায়ী বাছাইকৃত সংবাদ

শ্রমিক অসন্তোষে উত্তপ্ত শিল্পাঞ্চল, সড়ক অবরোধ ও সংঘর্ষ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ১৭ নভেম্বর গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। চট্টগ্রাম বন্দরে পাঁচ ঘণ্টা কর্মবিরতির পর শ্রমিকেরা কাজে ফিরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ, জেটিতে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি টার্মিনালে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন শত শত শ্রমিক। গ্র্যাচুইটিসহ আর্থিক পাওনা পরিশোধের দাবিতে কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে বন্দরের কনটেইনার ওঠানামা ও পণ্য খালাস কার্যক্রম।
