দেশজুড়ে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা যুব প্রতিমন্ত্রী আমিনুল হকের
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুবকদের স্বাবলম্বী করা, বিকল্প জ্বালানির প্রসার, ঋণ সুবিধা সহজ করা এবং যুব উন্নয়ন কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে নেওয়া হচ্ছে চার বছরের কর্মপরিকল্পনা।