ভিডিওবার্তার পর সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভিডিওবার্তা দেওয়ার পর রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।