পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
পাবনার বেড়া পৌর এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। শনিবার বৃশালিখায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। উত্তেজনায় বন্ধ রয়েছে বাজারের অধিকাংশ দোকানপাট, আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা।