ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড
ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।