ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Prothom Kotha
আইন-আদালত

ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড

ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনসাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার
সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পরদিন ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন আসলামের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।