এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। শহরটি থেকে ৬০ কিলোমিটার দূরে তাদের অবস্থানের খবরের পর প্রতিরক্ষায় পরিখা খনন ও দুর্গ তৈরি করছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী।