নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। গঠিত হচ্ছে নতুন দুটি থানা—মাতামুহুরী ও মোকামতলা। পাশাপাশি নতুন দুটি পৌরসভা হচ্ছে বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুরে। পরিবর্তন হচ্ছে পাগলা থানার নাম, স্থানান্তর হচ্ছে চন্দ্রগঞ্জ ও বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর।