তৈরী পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হচ্ছে? আজ বসছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক। শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা প্রস্তাব দিতে পারে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে হয়েছে নীতিগত ঐকমত্য।