গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে লগি-বৈঠা হাতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনার পর জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি ও এপিসি। পাশাপাশি পরিবর্তন করা হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ তিন থানার ওসিকে।