আ’লীগকে মোকাবিলায় এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের
আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলায় দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের বৈঠকে তিনি এমপিদের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং মাঠে সক্রিয় থাকার তাগিদ দেন।