রামগঞ্জে তিন দিনব্যাপী পৌরকর মেলা ও বিনামূল্যে চিকিৎসাসেবা উদ্বোধন
লক্ষ্মীপুরের রামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌরকর মেলা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সাহাদাত হোসেন সেলিম পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে নিয়মিত পৌরকর পরিশোধ ও নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি যানজট নিরসন ও উন্নয়ন পরিকল্পনার কথাও জানান তিনি।