১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের শাহবাগে অবস্থান, পেরিয়েছে ২০ ঘণ্টা
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি তারা। তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান করছেন শতাধিক প্রার্থী। পেরিয়েছে ২০ ঘণ্টা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।