ফিচার

দুই বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য অন্তত ৫০ হাজার বিনামূল্যে ছানি অপারেশন, ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা এবং ৩ থেকে ৪ লাখ মানুষকে চশমা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৮০ কারখানায় ছুটি
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় আবারও উত্তেজনা। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত পড়ুন প্রতিবেদনে।

বৃষ্টিভেজা সন্ধ্যায় দুই আয়োজনে শেখ সাহেদকে স্মরণ, গানে-কথায় আবেগের মিলন
বৃষ্টিভেজা সন্ধ্যায় রাজধানীর পরীবাগ ও বাংলামোটরে দুটি স্মরণানুষ্ঠানে গানে, কথায় ও স্মৃতিচারণে স্মরণ করা হলো প্রয়াত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীকে। বন্ধু, সহশিল্পী, কবি, লেখক ও অনুরাগীদের আবেগঘন উপস্থিতিতে শোকের সন্ধ্যা হয়ে ওঠে তাঁর জীবন, গান ও বন্ধুত্ব উদযাপনের মিলনমেলা।

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
পাবনার বেড়া পৌর এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। শনিবার বৃশালিখায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। উত্তেজনায় বন্ধ রয়েছে বাজারের অধিকাংশ দোকানপাট, আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা।

দেশজুড়ে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা যুব প্রতিমন্ত্রী আমিনুল হকের
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুবকদের স্বাবলম্বী করা, বিকল্প জ্বালানির প্রসার, ঋণ সুবিধা সহজ করা এবং যুব উন্নয়ন কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে নেওয়া হচ্ছে চার বছরের কর্মপরিকল্পনা।

রাজধানীতে আজ জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। পাশাপাশি ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর।
