ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
চাকরী

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৬ নভেম্বর

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে ৮টি ক্যাটাগরিতে ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৬ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন। পদ অনুযায়ী বেতন স্কেল ২০ হাজার থেকে ২৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

কোন পদে কতজন নিয়োগ

কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদ ও শূন্য পদের সংখ্যা হলো—

১. মাঠ ও বাজার পরিদর্শক: ৫ জন। বেতন স্কেল ২৪ হাজার ৩০০ থেকে ৫৯ হাজার ৭০০ টাকা (গ্রেড-১২)।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯ জন। বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।

৩. কম্পিউটার অপারেটর: ১ জন। বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।

৪. হিসাবরক্ষক: ৩ জন। বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৪)।

৫. গাড়িচালক (ভারী): ১ জন। বেতন স্কেল ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা (গ্রেড-১৫)।

আরও পড়ুনবাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত, এক বছরে ঘাটতি ৭৮৬ কোটি ডলার
বাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত, এক বছরে ঘাটতি ৭৮৬ কোটি ডলার

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯ জন। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।

৭. ক্যাশিয়ার: ১ জন। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।

৮. অফিস সহায়ক: ৩৮ জন। বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের যোগ্যতা ও বয়স

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ভারী গাড়িচালক পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
  • আবেদন ফি: ৫৬ থেকে ১৬৮ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)।

নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট এবং অনলাইন আবেদনসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে হবে।