ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১২, ১৫ ও ১৮ দিন

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১২, ১৫ ও ১৮ দিন

নিজস্ব প্রতিবেদক : শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ডিসেম্বরে টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানভেদে ছুটি শুরুর ও শেষের তারিখে পার্থক্য রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে।

ছুটি শুরুর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১২ দিনের অবকাশ পাবে। এ সময়ের মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিন

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিনের ছুটি মিলবে।

আরও পড়ুনঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলেজে টানা ১৮ দিনের ছুটি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে।

এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বিজয় দিবস থেকে শুরু করে সাপ্তাহিক ছুটিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের অবকাশ পাবেন।

মাদরাসায় ১৫ দিনের ছুটি

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৫ দিনের ছুটি পাবেন।

এ ছুটির মধ্য দিয়ে ২০২৬ সালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটি শেষ হবে। তবে ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগের সুযোগ রয়েছে। কোনো প্রতিষ্ঠান এ ছুটি ব্যবহার করলে সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধার