ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

নাশকতার আশঙ্কায়: ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

নাশকতার আশঙ্কায়: ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

দেশজুড়ে ধারাবাহিক সহিংসতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ও থানাসহ সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২১টি জেলার ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময়ে ৮৩টি পরিবহণে অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাসহ পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে। এমন বাস্তবতা সামনে রেখে দেশের কারাগারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ঝুঁকিপূর্ণ আট কারাগার বিশেষ গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। কারা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কারারক্ষীদের সতর্ক থাকতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারাগারের বাইরের নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরে বন্দিদের মধ্যে যাতে কোনো ধরনের অসন্তোষ, বিদ্রোহ কিংবা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখছে কর্তৃপক্ষ।