ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Prothom Kotha
অপরাধ

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

বিদেশ যাওয়ার চেষ্টা

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনমহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক

সূত্র জানায়, সুইডেন আসলামের পাসপোর্ট নম্বর গণমাধ্যমকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।