ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

নিজস্ব প্রতিবেদক : বায়ুদূষণের কবলে থাকা রাজধানী ঢাকার বাতাস আজ বৃহস্পতিবারও খুব অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, আর তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা।

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমান স্কোর ছিল ২৩৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

একই সময়ে পাকিস্তানের লাহোর ৩৬২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল। ভারতের কলকাতা ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ ঝুঁকিপূর্ণ বায়ুমানের নির্দেশক।

বায়ুমান খুব অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরের শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ রয়েছে। বায়ুমান ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছালে নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।