ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াত

আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুনঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করতে জেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।