ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
বিনোদন

তৃতীয় সংসারও ভাঙল, স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

তৃতীয় সংসারও ভাঙল, স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির তৃতীয় সংসারও ভেঙে গেল। স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই গায়িকা। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই এ খবর জানান তিনি।

পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘মেহেদী ও আমি নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলো জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। তবে এবার দুজনেরই আলাদাভাবে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পাশাপাশি শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যান্সি। এ সময় তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন তিনি।

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে গায়িকা বলেন, জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি আশাবাদী। জীবন নিজস্ব গতিতে এগিয়ে চলে। শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে সঙ্গী করে নতুনভাবে পথচলা শুরু করতে চান তিনি।

আরও পড়ুনবৃষ্টিভেজা সন্ধ্যায় দুই আয়োজনে শেখ সাহেদকে স্মরণ, গানে-কথায় আবেগের মিলন
বৃষ্টিভেজা সন্ধ্যায় দুই আয়োজনে শেখ সাহেদকে স্মরণ, গানে-কথায় আবেগের মিলন

পোস্টের শেষাংশে দীর্ঘদিন ধরে পাশে থাকা, ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ন্যান্সি। ব্যক্তিগত এই সিদ্ধান্তের সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতাও কামনা করেন তিনি।

২০২১ সালের আগস্টে দ্বিতীয় বিচ্ছেদের পর গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি।

এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। সেই সংসারও পরে ভেঙে যায়।