দেশজুড়ে সহিংসতা-অগ্নিসংযোগ, বাড়ছে উদ্বেগ
বাগেরহাটে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ, এমপির বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা অব্যাহত রয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও রাজধানীসহ বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কোথাও পেট্রলবোমা নিক্ষেপ, কোথাও রেললাইন অবরোধের চেষ্টাও হয়েছে।
আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর এসব নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ করছে সরকার। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। তবে বিভিন্ন রাজনৈতিক পক্ষের নেতাকর্মীদের বাড়ি ও স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও।
বিএনপি নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে আগুন
গোপালগঞ্জে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতালে আবারও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর আগে তাঁর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
বাগেরহাটে জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজীকে গাড়ি থামিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর সঙ্গে থাকা দুজনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজীকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা মোসাদ্দেকের গোপালগঞ্জের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
থানা, পুলিশ বক্স ও ব্যাংক কার্যালয়ে আগুন
দুর্বৃত্তদের অগ্নিসংযোগে গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুড়েছে। চট্টগ্রামের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এবং আনোয়ারার চাতরি-চৌমুহনী এলাকার দুটি পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর, রাজশাহীর বাঘা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনেও ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বাস-ট্রাকসহ অন্তত ৩০ যানবাহনে আগুন
দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাকসহ যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকায় দাঁড়িয়ে থাকা ২০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।
চট্টগ্রামের বাকলিয়ায় যাত্রীবাহী বাস,





