ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে এ সপ্তাহ উদযাপিত হবে। তিন দিনব্যাপী আয়োজনে আট ক্যাটাগরিতে ২৩টি পদক দেবেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি দেখতে আজ বিকেলে পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে তাঁরা মেলার বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ও আয়োজনের প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরও পড়ুনই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ছাড়াল
ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ছাড়াল

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, সংগীতানুষ্ঠান, রেসিপি প্রতিযোগিতা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী, এ বছর প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পদক প্রদান করা হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।