ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha
বিশ্ব

১৩ কোটি মুসলিম ভোটার বাদ দিয়েছে ভারত: যুক্তরাষ্ট্র

১৩ কোটি মুসলিম ভোটার বাদ দিয়েছে ভারত: যুক্তরাষ্ট্র

ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ভারতজুড়ে এ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ পড়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন এমন অভিযোগ করেছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে। এখন তাদের অবৈধভাবে দেশ থেকে বেরও করে দিচ্ছে।

 ভারতের ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটাই সবচেয়ে বড় ঘটনা। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।

তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা বর্জনমূলক নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হচ্ছেন।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন ছাত্রসংগঠনগুলোর সমর্থক ও সদস্যরা।

আরও পড়ুনহরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা

ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিল করতে পারবেন।

ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়া অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি, এমনটা প্রমাণিত হয় না।

ভারতের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটাই সবচেয়ে বড় ঘটনা। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।

যুক্তরাষ্ট্রের কমিশনের সদস্য জিন মিলস বলেন, ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের নিশানা করে তাদেরই দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা ভয়াবহ এক মাত্রা যোগ করেছে।

ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন মিলস।

উএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি। এ বিষয়ে নীতিগত সুপারিশও করে তারা। তবে এসব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।